,

অ্যাকশন-ড্রামা-রোমান্সে ভরপুর ‘বাদশাহো’র ট্রেইলার (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : অজয় দেবগণ, ইমরান হাশমি অভিনীত ‘বাদশাহো’র ট্রেইলার মুক্তি পেয়েছে। ১৯৭৫ সালের জয়পুরের এক রাজবাড়িতে উদ্ধার হওয়া গুপ্তধন নিয়ে ছবির কাহিনী।

রানি থাকতে যে সম্পত্তি দাবি করে বসে স্বাধীন ভারতের তৎকালীন সরকার। বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ার পরিকল্পনাও হয়। সেই সোনা ফিরিয়ে আনার দায়িত্ব পড়ে অজয় দেবগণ-ইমরান হাশমির ওপর। রানির চরিত্রে অভিনয় করেছেন ইলিয়েনা ডি ক্রুজ।

‘বাদশাহো’র জন্য আলাদাভাবে ট্রেনিং নিতে হয়েছে অজয়কে। কারণ ৪৮ বছর বয়সেও নিজের স্টান্ট নিজে করেছেন। ইমরান হাশমিও বহুদিন পর অ্যাকশনে এসেছেন। খলনায়ক হিসেবে বিদ্যুৎ জামওয়ালের কাছ থেকে নতুন কিছু অ্যাকশন সিকুয়েন্স দেখার প্রত্যাশা রাখছেন দর্শকরা। ছবিতে ‘পিয়া মোরে’ শিরোনামের আইটেম গানে ছবিতে কোমর দুলাতে দেখা যাবে বলিউডের আলোচিত তারকা সানি লিওনকে।

‘বাদশাহো’ ছরি মাধ্যমে চার বছর পর নির্মাণে ফিরছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা মিলান লুথারিয়া। তার সর্বশেষ ছবি ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ‘বাদশাহো’ মুক্তি পাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। টি-সিরিজের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন গুলশান কুমার, ভূষণ কুমার, কৃষাণ কুমার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের