,

মিরাজের নাইট রাইডার্সের টানা দ্বিতীয় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট লুসিয়া স্টারসকে ৪ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা। বলিউড অভিনেতা শাহরুখ খানের দলটির হয়ে খেলছে বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

প্রথমবার বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়েছে মিরাজ। যদিও সিপিএল এখনো অভিষেক হয়নি তার।

মঙ্গলবার পোর্ট অব স্পেনে টস হেরে ব্যাট করতে নেমে ত্রিনবাগোর বোলারদের বোলিং তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে সেন্ট লুসিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৮ রান করে স্যামির দল।

সেন্ট লুসিয়ার পক্ষে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল আন্দ্রে ফ্লেচার, কামরান আকমল ও ড্যারেন স্যামি। ফ্লেচার ৪৫ বলে করেন ৪০। কামরান আকমল করেন ১৭ রান। আর স্যামির ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫ রানের ইনিংস। ত্রিনবাগোর পক্ষে কেভন কুপার ২১ রানে নেন ৩ উইকেট। আর ব্রাভো ৩৩ রানে পান দুই উইকেট।

১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৫২ রানে ৫ উইকেট হারিয়ে হারতে বসেছিলো ব্রাভোর দল। তবে ব্যাট হাতে দায়িত্ব নিয়ে খেলে দলকে জয় এনে দেন পাকিস্তানি তারকা শাদাব। তাকে সঙ্গ দেন জেবন সিয়ারলেসকে। ম্যাচ সেরা শাদাব অপরাজিত ছিলেন ৩৩ রানে, সিয়ারলেসের সংগ্রহ ২৭।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের