,

ঢাবিতে বাড়ছে আরো ২৫৩টি আসন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে ২৫৩টি আসন বাড়ানো হবে বলে জানিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

গতকাল সোমবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।

ভর্তির আবেদন করা যাবে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত। ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট। বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd/) পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি আগের মতোই ৩৫০ টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ছিল ৬ হাজার ৮০০। এ বছর আসন বেড়ে ৭ হাজার ৫৩টি ধরা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটে ১ হাজার ৭৬৫, কলা অনুষদের অধীন খ-ইউনিটে ২ হাজার ৩৬৩, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন গ-ইউনিটে ১ হাজার ২৫০, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ঘ-ইউনিটে ১ হাজার ৫৪০টি এবং চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া পরিচালিত হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের