,

যৌনপল্লীতে বিক্রি হওয়া থেকে বাঁচলেন এই মডেল!

news-image

 

বিনোদন ডেস্ক :হলিউড বলিউডের অনেক মডেল ও অভিনেত্রীরা খারাপ সঙ্গে পড়ে বিপাকে পড়েছেন নানা সময়। কিন্তু ব্রিটিশ এই মডেল যে যৌনপল্লীতে বিক্রি হতে যাচ্ছেন, সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিলো না তার। এমন ঘটনা সম্প্রতি ঘটেছে ইটালির মিলানে।
প্যারিস থেকে ইটালি নিয়ে যাওয়া হচ্ছিল ব্রিটিশ মডেল ক্লোয়ি আইলিংকে। ফটোশুটের জন্য একটি দলের সঙ্গে চুক্তি করে যাচ্ছিলেন তিনি। তাকে যে অপহরণ করে যৌনপল্লিতে বিক্রি করার ছক কষা হয়েছে তা ঘুনাক্ষরেও টের পাননি এই মডেল। কোনরকমে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পান তিনি। নিজেই জানিয়েছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা।

 

২০ বছর বয়সী ক্লোয়ি জানিয়েছেন, তাকে ফটোশুটের জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তিনি দেখেন গন্তব্যের পরিবর্তে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। অপহরণকারীরা তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তার নগ্ন ছবি তুলে সুটকেসে বন্ধ করে নিয়ে যায় এক অজানা এলাকায়। সেখানে নগ্ন ছবি তোলার জন্য তাকে জোর করা হয়। তিনি রাজি না হওয়ার কারণে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়।

 

তবে এখানেই থেমে থাকেনি অপহরণকারীরা। তারা তাকে যৌনপল্লীতে বিক্রি করে দিতেও চেয়েছিল। তবে অপহরণকারীরা যখন জানতে পারে, ক্লোয়ি এক সন্তানের মা, তখন তাকে শেষমেষ ছেড়ে দেওয়া হয়।
এদিকে অপহরণকারীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর নিরাপদে বাড়ি ফিরেছেন ক্লোয়ি। তিনি জানান, একেকটা দিন, ঘণ্টা, মুহূর্ত তিনি আতঙ্কে কাটিয়েছেন। এখনও ভয় পুরোপুরি কাটেনি। প্রতি মুহূর্তে ভয়াবহ অভিজ্ঞতার কথা মাথায় আসছে। ঘটনাটির তদন্তে নেমে অপরহণকারী সন্দেহে তিরিশ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে ইটালি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে