,

আমার সামনেই সালমান শাহকে অপমান করেছিল সামিরা : মুনমুন

news-image

বিনোদন প্রতিবেদক : ‘সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর। তার হত্যার পেছনে তার স্ত্রী সামিরাও জড়িত।’

আমেরিকা প্রবাসী রুবি সুলতানা এক ভিডিও বার্তায় সোমবার এমনটাই দাবি করেন। এরপর নতুন করে সালমান শাহের রহস্যজনক মৃত্য নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়েছে।

চলচ্চিত্রের অনেক তারকাই এখন বিষয়টি নিয়ে সরব হচ্ছেন। সালমান হত্যা বিচারের দাবি জানাচ্ছেন তারা। এই তালিকায় যোগ হয়েছেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন।

সোমবার রাতে মুনমুন তার নিজস্ব ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন, ‘সালমান ভাইয়ের সাথে আমার কিছু মজার স্মৃতি আছে। তিনি অনেক চঞ্চল ছিলেন। যেন ছোট্ট শিশুর মতো। তার কোনো অহংকার ছিল না। আমার মতো নতুন নায়িকাকেও আনন্দের সাথেই স্বাগতম জানিয়েছিলেন। তার স্ত্রী সামিরার সাথে হাশমত ভাইয়ের একটি ছবির মহরতে আমার পরিচয় হয়। আমার ভালো লাগেনি মহিলাকে (সামিরা)। আমার সামনেই সালমান শাহকে অপমান করেছিল সামিরা।’

স্ট্যাটাসে মুনমুন সালমান শাহের হত্যার বিচার দাবি জানিয়ে লেখেন, ‘আমি সালমান ভাই হত্যার বিচার চাই। শুধু আমি নই, বাংলাদেশের প্রতিটি নাগরিকই প্রিয় নায়কের এ নিষ্ঠুর হত্যার বিচার চায়।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের