,

আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে : আশাবাদ শ্রিংলার

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। সোমবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাসী। একইসঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমি নিশ্চিত, অন্য গণতন্ত্রের মতো এখানেও হবে।

আগামী নির্বাচন কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, গণতন্ত্র মানে অংশগ্রহণ। আমি নিশ্চিত আগামী সাধারণ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। যদি কেউ গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকতে চায় তাকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কেউ অংশ না নিলে সে নির্বাচনের প্রক্রিয়ায় থাকবে না।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের বিষয়ে হাইকমিশনার শ্রিংলা বলেন, এ মাসে তার (সুষমা স্বরাজ) বাংলাদেশ সফর হচ্ছে না। আগামী মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন আছে। আমরা এর মাঝামাঝি একটি সময় নির্ধারণের চেষ্টা করছি।

পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, এখানে কোনো নির্দিষ্ট ইস্যু নিয়ে আসা হয়নি। দুই দেশের সম্পর্কের সার্বিক বিষয়ে পর্যালোচনার একটি সুযোগ হয়েছে। আমাদের মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ছে। ইতিমধ্যে বাংলাদেশকে ৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। আমাদের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং কিছু প্রকল্প চলমান রয়েছে। পানি ব্যবস্থাপনা ইস্যুতে আমাদের নিয়মিত আলোচনা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে