,

এবার রেস-থ্রি সিনেমাতে সালমান!

news-image

অনলাইন ডেস্ক : রেস-থ্রি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শেষ হলেই এ সিনেমার কাজ শুরু হবে।

শোনা যাচ্ছে, বলিউড কোরিওগ্রাফার রেমোর নাচের একটি সিনেমাতেও অভিনয় করার কথা ছিল সল্লুর। তবে সেই সিনেমাটি আপাতত বন্ধ রেখে রেস-থ্রি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন সালমান।

প্রসঙ্গত, রেস ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমা পরিচালনা করেন আব্বাস-মাস্তান। কিন্তু তৃতীয় কিস্তিতে রেমোকে পরিচালক বানানোর জন্য প্রযোজক রমেশ তাওরানিকে অনুরোধ করেছেন সালমান। প্রযোজক রমেশও বিষয়টি মেনে নিয়েছেন এবং খুব শিগগির রেস-থ্রি সিনেমার শুটিং শুরু হবে।

অন্যদিকে ভাই আরবাজ খানের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত হয়েছিলেন সালমান। খুব শিগগির ক্যাটরিনার সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শেষ শিডিউলের শুটিংয়ের উদ্দেশ্যে আবু ধাবি রওনা হবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। চলতি বছর বড়দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের