,

নিজের রূপে নিজেই পাগল: রিমা (ভিডিও)

news-image

 

বিনোদন ডেস্ক :’মাইয়া নিজের চোখে দিয়া কাজল, নিজের রূপে নিজেই পাগল’- নিজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হৃদয়ের আয়না’র টাইটেল গানের অনুভূতি এভাবেই প্রকাশ করলেন সাবিনা রিমা। সম্প্রতি এই মডেল ও অভিনেত্রী অভিনয় করেছেন ‘হৃদয়ের আয়না’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

এতে রিমার বিপরীতে অভিনয় করেছেন সাগর আহমেদ। গতকাল ইউটিউবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির টাইটেল গান প্রকাশ হয়েছে।
গানের ভিডিওতে বেশ সাবলীল দেখা গেছে রিমাকে। চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটির ‘হৃদয়ের আয়না’ গানে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন ও তিশা। রবিউল ইসলাম জীবনের লেখা এ গানের সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন। ইতিমধ্যে রিমার পারফরমেন্স দর্শকদের বেশ নজর কেড়েছে।

 

রিমা বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী শোনার পরেই কাজটি করতে রাজি হয়ে যাই। অন্যদিকে গানটি ইউটিউবে প্রকাশ হবার পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। সবমিলে অনুভূতি এক কথায় অসাধারণ। এতো দ্রুত এই ভিডিওটি সবাই গ্রহণ করবেন তা ভাবতেও পারিনি। সবার কাছে আমি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আমাদের পুরো টিম স্বল্পদৈর্ঘ্যটি তৈরির সময় অনেক পরিশ্রম করেছেন। খুব শিগগিরই স্বল্পদৈর্ঘ্যটি ইউটিউবে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

 

একুশে টিভির ‘মুক্ত খবরে’র উপস্থাপিকা ছিলেন সাবিনা রিমা। এরপর ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় অংশ নেন। বিজয়ী হওয়ার পর রিমা একটি টেলিকম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করছেন। ‘ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল’ নামে একটি ছবিতে দেখা গিয়েছিল তাকে। গিয়াস উদ্দীন সেলিম পরিচালিত ‘বাজারে প্রেমের দর’ নামে টেলিছবিতে অভিনয় করে বেশ নজর কাড়েন। টেলিছবিতে রিমার বিপরীতে জুটি হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। বর্তমানে দীপ্ত টিভির দুইটি ধারাবাহিক নাটকে তিনি নিয়মিত অভিনয় করছেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা