,

লা লিগার ইতিহাসে মেসিই সেরা খেলোয়াড়

news-image

স্পোর্টস ডেস্ক : ১৯২৯ সাল থেকে শুরু হওয়া স্প্যানিশ লীগের ইতিহাসে ৮৬ মৌসুমে সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করা একটি রিসার্চ সেন্টার কর্তৃক সম্প্রতি প্রকাশিত এক স্টাডিতে মেসিকে সেরা খেলোয়াড় হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রাওল গঞ্জালেজ এই তালিকায় মেসির পরে দ্বিতীয় স্থান লাভ করেছেন। ১৯৯৪-২০১০ পর্যন্ত রাওল মাদ্রিদে খেলেছেন। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় সিজার রড্রিগুয়েজ (১৯৪১-১৯৬০), চতুর্থ স্থানে এ্যাথলেটিক বিলবাওয়ের তারকা টেলমো জারা (১৯৪০-১৯৫৭) ও পঞ্চম স্থানে রয়েছেন গিওন ও বার্সেলোনার সাবেক খেলোয়াড় এনরিক ক্যাস্ত্রো কুইনি (১৯৬৮ ও ১৯৮৭)।

প্রতি মৌসুমে খেলোয়াড়দের গোল, লাল কার্ড, কত মিনিট তিনি মাঠে খেলেছেন- এসব বিষয়ের উপর ভিত্তি করে রিসার্চার হোসে এন্টোনিও ওরটেগা এই স্টাডি প্রস্তুত করে থাকেন। প্রায় ৯০ বছরের ইতিহাসে লা লিগায় এ পর্যন্ত ৮৫৪জন গোলরক্ষকসহ ৯২৮০জন খেলোয়াড় অংশ নিয়েছেন। এই সমস্ত খেলোয়াড়দের মধ্যে মেসি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। ইতোমধ্যেই তিনি বার্সেলোনার জার্সি গায়ে ৩৪৯টি গোল করেছেন। বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে