,

সেই জস বাটলার এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসে

news-image

স্পোর্টস ডেস্ক : জস বাটলার নামটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে মোটেও পছন্দসই না। গত বছর ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময় দ্বিতীয় ওয়ানডেতে বাটলারের আউট উদযাপন নিয়ে তুলকালাম হয়েছিল। মাশরাফিদের দিকে তেড়ে গিয়েছিলেন বাটলার। অভিযোগও করেছিলেন। মাশরাফি-সাব্বিরকে পেতে হয়েছিল সাজা। সেই জস বাটলার আসন্ন বিপিএলে খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) এর আগে কখনোই খেলা হয়নি ইংলিশ ওয়ানডে অধিনায়কের। আসন্ন পঞ্চম আসরে বাটলারের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, এবার বিপিএলের পুরো আসর জুড়েই খেলবেন ২৬ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান। মারকুটে এই ব্যাটসম্যানের ব্যাটেই এবার শিরোপার আশা করছে মাশরাফি বিন মুর্তজার সাবেক দল।

বিধ্বংসী ব্যাটসম্যান বাটলার ৫৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫টি হাফ সেঞ্চুরিসহ ২৬.৫৬৯ গড়ে ৯৮৪ রান করেছেন। সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ৭৩*।

স্ট্রাইক রেট ১৩৯.৭৭। ফ্র্যাঞ্চাইজি আর ঘরোয়া আসরে ১৮৫টি টি-টোয়েন্টির ১৬৫ ইনিংসে ২৮.৭৭ গড়ে তার রান ৩৭১২। হাফ সেঞ্চুরি ২১টি আর স্ট্রাইক রেট ১৪৭.৫৩।

বাটলার ছাড়া কুমিল্লায় আরও যোগ দিয়েছেন পাকিস্তানের হাসান আলী, শোয়েব মালিক, ফখর জামান, ইমরান খান জুনিয়র, আফগানিস্তানের মোহাম্মদ নবী, রশিদ খান, নিউজিল্যান্ডের কলিন মুনরো, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো।

আগামী ২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের পঞ্চম আসর। এই আসর উপলক্ষে আরও আগে থেকেই দল গোছাতে মাঠে নেমেছে ফ্র্যাঞ্চাইজিটি। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে গত দুই আসরে নেতৃত্ব দেওয়া জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে