,

নেইমারকে ছাড়া প্রথম অনুশীলনে মেসি-সুয়ারেজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিখ্যাত এমএসএন জুটি। সাজানো সুখের সংসার। কেউ কখনও ভাবতেই পারেনি এই সুখের সংসারও ভাঙতে পারে। কিন্তু হঠাৎ এক ঝড়ে ভেঙে সব লণ্ডভণ্ড হয়ে গেলো। ২২২ মিলিয়ন ইউরোর (২ হাজার ১১৯ কোটি টাকা) বিনিময়ে এই ত্রিমুর্তির এন- অথ্যাৎ নেইমার চলে গেলেন পিএসজিতে। বার্সেলোনা এখন বলতে গেলে ভাঙা হাট। আকস্মিক নেইমারের চলে যাওয়ার ধকলই সামলে উঠতে পারছে না যেন।

তবুও তো জীবন থেমে থাকে না। জীবন চলে যায় জীবনের নিয়মে। নেইমার না থাকলে কী বার্সেলোনা বসে থাকবে? থাকবে না। আর থাকবে না বলেই যথারীতি তারাও নেমে পড়েছে মাঠে। বিশ্বসেরা ফুটবলার তো আরও আছে বার্সায়। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, আন্দ্রে ইনিয়েস্তা। বিখ্যাত এসব ফুটবলারদের নিয়েই আগামী মৌসুমে শিরোপা লড়াইয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বেন কোচ আর্নেস্তো ভালভার্দে।

নেইমার চলে যাওয়ার পর গতকালই প্রথম অনুশীলনে মাঠে নেমেছে ত্রিমুর্তির বাকি দু’জন- লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। নেইমারের শূন্যতা ভুলে তারা চেষ্টা করেছেন স্বাভাবিক গতিতেই অনুশীলন চালিয়ে যেতে। মাঠে নামার পর টেনিস নেট লাগিয়ে বল হেড করার মত করে টেনিস খেলেছেন মেসি এবং সুয়ারেজ।

নেইমার না থাকার কারণে স্বাভাবিকভাবেই একটা নিস্তব্ধতা কাজ করছিল বার্সা শিবিরে। মেসি-সুয়ারেজরা সেই নিস্তব্ধতা কাটিয়ে চেষ্টা করছেন স্বাভাবিক গতিতে ফেরার। আগামী সপ্তাহেই যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আবারও মাঠে নামতে হবে তাদেরকে! স্প্যানিশ সুপার কাপের শিরোপা লড়াইয়ে! দুই লেগের এই ম্যাচের প্রথমটি ১১ আগস্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা