,

নারায়ণগঞ্জে ৫ খুন মামলায় আসামি মাহফুজের ফাঁসির আদেশ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলোচিত মা ও দুই শিশুসহ পাঁচ খুন মামলায় বাদীর ভাগ্নে মাহফুজকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতারের আদালত এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।এর আগে গত ৩০ জুলাই যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।

আদালতের পিপি এসএম ওয়াজেদ আলী খোকন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ জনকে খুন করায় আসামি মাহফুজকে প্রত্যেক হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ মামলায় আদালত মোট ২৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আলোচিত এ মামলার রায় ঘোষণা করলেন আদালত।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ জানুয়ারি রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোট ভাই মোরশেদুল (২২) ও জা লামিয়ার (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে তার ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেফতার করা হয় মাহফুজ ও নাজমাকে।

পরে ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা