,

৪৩ ঘণ্টা সাঁতরে ১৪৬ কি.মি. পাড়ি দিলেন ৬৫ বছরের মুক্তিযোদ্ধা

news-image

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : একনাগাড়ে ৪৩ ঘণ্টা সাঁতরে ১৪৬ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়েছেন ৬৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা। ক্ষিতীন্দ্র চন্দ্র নামে ওই মুক্তিযোদ্ধা গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সরচাপুর কংস নদীর ঘাট থেকে তার যাত্রা শুরু করেন।

এরপর ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট, ধোবাউড়া, নেত্রকোনা জেলার পূর্বধলা, দুর্গাপুর, নেত্রকোনা সদরসহ ১০ উপজেলা হয়ে গতকাল রবিবার তিনি তার নিজ উপজেলা মদন পৌঁছেন।

দুপুর ১টা ৫০ মিনিটে তিনি যখন নদী থেকে মগরা সেতুতে উঠেন তখন হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানান। উপস্থিত হন মদন উপজেলা নির্বাহী অফিসারও।

নদীতে সাঁতরানোর সময় তার সঙ্গে দুটি নৌকায় পরিবারের সদস্য, চিকিত্সক, স্বেচ্ছাসেবীসহ সাংবাদিকরা ছিলেন। তাকে উত্সাহ জানাতে নদীর দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতেন। শ্বাসকষ্ট অনুভব করায় ক্ষিতীন্দ্রকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সুস্থ হয়ে রাতে তিনি বাসায় ফেরেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের