,

উইকেটের মূল্য বুঝতে বলছেন ও’নিল

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবির সঙ্গে এক মাসের অস্থায়ী চুক্তিটাকে মার্ক ও’নিল নিয়েছেন ‘ট্রায়াল’ হিসেবে। এর মধ্যে ছোটখাটো কিছু কাজ করবেন। যার অন্যতম, ব্যাটসম্যানদের মাথায় টেস্টের ব্যাটিংয়ের মন্ত্র ঢুকিয়ে দেওয়া। ব্যাটসম্যানরা যেন তাঁদের উইকেটের মূল্য বুঝতে শেখেন।

বাংলাদেশে আসার পর কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই আনুষ্ঠানিকভাবে প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন ব্যাটিং পরামর্শক ও’নিল। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে তিনি মূলত টেস্টের জন্যই প্রস্তুত করছেন ব্যাটসম্যানদের, ‘নেটেও যেন ব্যাটসম্যানরা তাদের উইকেটের মূল্য বুঝতে শেখে, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি আমি। নেটে তাদের সোজা ব্যাটে খেলতে বলেছি। বাজে শট না খেলে তারা যেন এখানেও টাইমিংয়ের ওপর গুরুত্ব দেয়।’

ধৈর্য ধরে ব্যাটিং করাটাই যে টেস্টের ব্যাটিংয়ের মূলমন্ত্র, সেটা কারও অজানা নয়। ও’নিল এই জিনিসটাই আরও ভালো করে বোঝাতে চেষ্টা করছেন ব্যাটসম্যানদের, ‘টেস্টের ব্যাটিংয়ের মূল কথাই হলো ধৈর্য। অন্যের শক্তিমত্তা নিয়ে না ভেবে নিজের শক্তিমত্তার জায়গায় ধারাবাহিক থাকাটাই হলো আসল। নিজের ওপর বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ।’

তবে ধৈর্য ধরে ব্যাটিং করা মানেই রক্ষণাত্মক ব্যাটিং নয়। কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতো ব্যাটসম্যানদের মারার স্বাধীনতা দিচ্ছেন ও’নিলও, ‘মারার বল পেলে মারতে হবে। ব্যাটিং কোচ হিসেবে আমি কারও ব্যাটিং টেকনিক বদলাতে চাই না। বাজে শট না খেলে এবং বেশি ঝুঁকি না নিয়ে কীভাবে ধারাবাহিক থাকা যায়, ওদের সেটা বলাই আমার কাজ।’

ব্যাটিং টেকনিক নিয়ে আলোচনার সূত্র ধরেই এসেছে সৌম্য সরকারের প্রসঙ্গ। ওয়ানডেতে রানখরায় ভুগছেন। টেস্টে ভালো শুরু পেলেও বড় করতে পারছেন না ইনিংস। ব্যাটিং পরামর্শক অবশ্য সৌম্যকে টেকনিক নিয়ে পরামর্শ দেওয়ার কিছু দেখছেন না, ‘তার টেকনিকে আমি কোনো সমস্যা দেখছি না। বেশির ভাগ সময়ই ও ব্যাটের মাঝখানে বল লাগাচ্ছে। মাঠের যে জায়গায় ইচ্ছা পাঠাতে পারছে।’

তাহলে সৌম্যর সমস্যা কোথায়? ও’নিল জবাবটা দিলেন বাংলাদেশ দলের সব ব্যাটসম্যানের কথা মাথায় রেখেই, ‘দলের সব ব্যাটসম্যানই বিশ্বের অন্য ব্যাটসম্যানদের মতো ভালো। ওদের সমস্যা মানসিক। তাদের এই বিশ্বাস রাখতে হবে যে তারা বিশ্বমানের। ওরা যদি নিজেদের সামর্থ্যের ওপর আস্থাশীল থাকে, সামনের সিরিজে অস্ট্রেলিয়াকে কঠিন পরীক্ষায় পড়তে হবে।’

ও’নিলকে আনার মূল উদ্দেশ্য নিচের দিকের ব্যাটসম্যানদের ব্যাটিংকে আরও শক্ত করা। ম্যাচে তো নয়ই, অনেক সময় অনুশীলনেও তারা বেশি সময় ব্যাটিংয়ের সুযোগ পায় না। এই আফসোস নিয়ে ও’নিল বলছিলেন, ‘…অথচ খেলোয়াড়ি জীবনে এবং কোচ হিসেবেও অনেকবার দেখেছি, নিচের দিকের ব্যাটসম্যানরা কিছু করতে পারলে বা উইকেটে থাকতে পারলে দল জেতে।’

লেজের ব্যাটসম্যানরা ব্যাটিং অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পেলে নিয়মিতই এটা হতে পারে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার, ‘তাদের কাছ থেকে কিছু পেতে হলে তাদের প্রতি আরও মনোযোগী হতে হবে, অনুশীলনে তাদের আরও ব্যাটিংয়ের সুযোগ দিতে হবে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার জন্য তাদের উৎসাহ দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা