,

সাকিবের দিনে জ্যামাইকার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াস। সোমবার রাতে বার্বাডোস ট্রিডেন্টসকে তারা ১২ রানে পরাজিত করে।

এদিন, প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৪ রান করে জ্যামাইকা। দলের হয়ে আন্দ্রে ম্যাকার্থি সর্বোচ্চ ৬০ রান করেন। তবে শেষ দিকে ৩২ বলে সাকিবের অপরাজিত ৪৪ রানের সুবাদে দেড়শ’ পেরোতে সক্ষম হয় সাঙ্গাকারার দল। বার্বাডোসের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান ওহাব রিয়াজ। আর একটি করে উইকেট পান ওয়েন পারনেল ও রবি রামপাল।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসার মোহাম্মাদ সামির বোলিং তোপে পড়ে বার্বাডোস। তাই তো ৩৩ বলে ৬২ রান করেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি কাইরন পোলার্ড। জ্যামাইকোর হয়ে ১২ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন সামি। এছাড়া সাকিব, ক্রিসমার সান্তোকি, ইমাদ ওয়াসিম ও কেসরিক উইলিয়ামস একটি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা