,

চট্টগ্রাম সিটির জলাবদ্ধতা নিরসনে হাইকোর্টের রুল

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটির জলাবদ্ধতা নিরসনে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

 

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ জনস্বার্থে আনা এক রিটের শুনানি শেষে ৬ আগস্ট রোববার এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ ও ব্যারিস্টার কাজী আকতার হোসেন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি জেনারেল অ্যাটর্নি এস এম মনিরুজ্জামান।

 

১ আগস্ট চট্টগ্রাম অঞ্চলের জলাবদ্ধতার ফলে নাগরিক দুর্ভোগের বিষয় উল্লেখ করে আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ এ রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, গণপূর্ত সচিব, চট্টগ্রামের মেয়র ও প্রধান নির্বাহী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানকে রিটে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়। তাদেরকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ জানান, চট্টগ্রাম সিটি কর্তৃপক্ষ ১৯৯৫ সালে মাস্টার প্ল্যান করেছে, যা ১৯৯৯ সালে গেজেট জারি করা হয়। সেই মাস্টার প্ল্যান কেন বাস্তবায়ন হয়নি আদালত সেই বিষয়েও জানতে চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা