,

পানিতে দেব! শ্যুটিং নয়, দায়িত্ব পালন করলেন নায়ক (ভিডিওসহ)

news-image

বিনোদন ডেস্ক :এ দিন প্রথমে মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধানের দফতরে যান দেব। সেখানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন সাংসদ।

ঘাটালের বন্যা কবলিত এলাকায় দেব। নিজস্ব চিত্র তিনি ঘাটালের সাংসদ। তাই বন্যায় বিপর্যস্ত ঘাটালের পরিস্থিতি স্বচক্ষে দেখতে চেয়েছিলেন দেব। বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখার পরে নায়কের আশ্বাস, ফের ঘাটালের বন্যা সমস্যা নিয়ে তিনি সংসদে সরব হবেন।

এ দিন প্রথমে ঘাটালের মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধানের দফতরে যান দেব। সেখানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করে বন্যা পরিস্থিতি এবং ত্রাণ বিলি নিয়ে খোঁজখবর নেন সাংসদ। এর পরে ঘাটালের দলপতিপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান দেব।

সেখান থেকে যান দাসপুরের সোনাখালিতে।বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার পরে দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন এবং বন্যা কবলিত এই সমস্ত এলাকার কথা ফের তিনি সংসদে তুলবেন। দেবের মতে, বিষয়টি নিয়ে অনেক দূর এগোলেও কোনও কারণে কাজ শুরু হচ্ছে না।

যদিও, কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ। তাঁর কথায়, ‘‘এটা দোষারোপ করার সময় নয়, এখন মানুষের পাশে থাকাটা জরুরি।’’ বন্যা কবলিত এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তারকা সাংসদ।
দেবের পৈতৃক বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। সেখানে বন্যা হলেও পরিস্থিতি ঘাটালের মতো খারাপ নয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের