,

চোখের অপারেশন করাতে পারেন খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পায়ের অবস্থার কিছুটা উন্নতি হলেও চোখের অবনতি হয়েছে। লাগতে পারে চোখের অপারেশনও।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন পৌঁছার পর এরই মধ্যে তিনবার সেখানকার কিংস্টোন হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন তিনি। বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান চিকিৎসা সংশ্লিষ্ট কাজে সার্বিক সহযোগিতা করছেন।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানায়, এখনো খালেদা জিয়া চোখের চিকিৎসকের শিডিউল পাননি। চোখের অপারেশন করা লাগতে পারে। এ নিয়ে শিগগিরই চোখের চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি।

গত ১৫ জুলাই লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন।

লন্ডনের একটি সূত্র জানায়, ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় এবার পারিবারিকভাবে জন্মদিন পালন করবেন খালেদা জিয়া।

এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন বিএনপির কোনো নেতাকর্মী যোগাযোগ করতে পারেননি বলে জানা গেছে।

তবে গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গেছে, খালেদা জিয়া, তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান একটি শপিংমলে কেনাকাটা করছেন।

খালেদা জিয়ার লন্ডন সফরের প্রায় তিন সপ্তাহ পর বিএনপির শীর্ষ নেতৃত্বের পারিবারিক এই ছবি নিয়ে দলের নেতাকর্মীরা বেশ উৎসাহ দেখিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে