,

সাকিবের হয়ে শিশিরের কড়া জবাব

news-image

হঠাৎ ফেসবুকে একটি ছবি ভাইরাল। কোনো এক অনুষ্ঠানে সপরিবারে টেবিলে বসে খাচ্ছেন সাকিব আল হাসান। তাঁদের পেছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তাঁকে কাজের মেয়ে ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নজরে আসে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে এমন সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে সাকিবের হয়ে কড়া জবাব দিয়েছেন তিনি। সাকিবের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমানও।
আজ রোববার উম্মে আহমেদ শিশির নিজের ফেসবুকে পেজে লিখেছেন, “এটা খুবই অদ্ভুত ব্যাপার! সাকিব আল হাসানের জন্য কি একটিও ভালো শব্দ নেই! কেন?  কারণ তিনি মিষ্টি ভাষায় কথা বলেন… তাই তাঁকে ‘খারাপ ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে! এখন ঘটনা হলো, আপনারা যদি মানুষ হয়েও তাঁর সম্পর্কে এভাবে হাস্যকর খবর ছড়াতে থাকেন, যেখানে সত্যিটা জানার উপায় আছে! নিচে কিছু প্রমাণও দিলাম। আমি এসব অর্থহীন খবর নিয়ে মাথা ঘামাই না। এগুলো মানুষকে আনন্দ দেয়। তা ছাড়া আমরা জানি আমরা কে, আমরা কী! কিন্তু দয়া করে এমন একজন মানুষকে নিয়ে এসব খবর ছড়াবেন না, যে কি না বিশ্বব্যাপী আপনার দেশের প্রতিনিধিত্ব করছে, যে কি না আপনার দেশের গর্ব হিসেবে পরিচিত। এটা শুনতে আসলেই খুব লজ্জা লাগে যখন ক্রিকেট ফলো করে এমন কোনো বিদেশি আমাদের বলে, ‘তোমাদের নিজের দেশের লোকই তোমাদের প্রতি প্রাপ্য সম্মানটুকু দেয় না।’ নেতিবাচক খবর যথেষ্ট হয়েছে। দয়া করে এবার আপনার পেজকে বুস্ট করানোর মতো অন্যকিছু খুঁজুন। যাহোক, সে (মেয়েটি) আমাদের সঙ্গে খেতে বসার জন্য হাত ধুয়ে ফিরেছিল মাত্র।”

নিজের ফেসবুক পেজে সাব্বির লিখেছেন, ‘আপনারা  হাজার হাজার শেয়ার দিচ্ছেন। কড়া সামালোচনা করছেন। কিন্তু পরের ছবিটা দেখলেন না। আশা করি নিচের ছবি দেখে সাকিব ভাইয়ের প্রতি ভুল ধারণা থাকবে না।’ পরে অবশ্য সাব্বির তাঁর পোস্টটি সরিয়ে নেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের