,

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ ১৬-১৭ আগস্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমদ তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

হেলালউদ্দিন আহমেদ জানান, চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখ দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার আগামী সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে সংলাপ করবেন। পরে এই মাসের শেষ সপ্তাহের দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হবে।

তিনি জানান, মোট ৬০ জন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে। আর আগস্টের শেষ সপ্তাহে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

এর আগে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রায় ৪০জন প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করে ইসি। সেই সংলাপে সেনা মোতায়েন, ‘না’ ভোট, এবং নির্বাচন কমিশনকে আরো কঠোর হওয়াসহ বেশকিছু বিষয় আলোচনায় উঠে আসে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের