সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশনের পর রোগীকে দুধ-ডিম খেতে দেওয়া ঠিক?

news-image

স্বাস্থ্য ডেস্ক : অপারেশনের পর অনেক রোগীই টকজাতীয় ফল খেতে চান না। কারণ, তাঁরা মনে করেন, টকজাতীয় ফল খেলে ক্ষতস্থান পাকবে, অর্থাৎ ইনফেকশন হবে। এ ধারণা পুরোপুরি ভুল, বরং এর উল্টোটিই সত্যি।

অপারেশনের পর টকজাতীয় ফল খেলে ক্ষতস্থান আরো দ্রুত শুকায়, টকজাতীয় ফলে উপস্থিত ভিটামিন সি-এর ইতিবাচক প্রভাবে। অপারেশনের পর শুধু টকজাতীয় ফল নয়, আরো অনেক খাবার নিয়েই কুসংস্কার ও ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। যেমন অনেকেই মনে করেন, অপারেশনের রোগীকে দুধ-ডিম খাওয়ানো যাবে না। দুধ-ডিম খাওয়ালে অপারেশনের জায়গায় পুঁজ হবে। এই কথাটির বক্তব্য ঠিক এমন যেন দুধ-ডিম থেকেই পুঁজ তৈরি হয়। দুধ-ডিমের মিশ্রণ অনেকটা পুঁজের মতো বলেই হয়তো এ ধারণার অবতারণা হয়েছে।

প্রকৃতপক্ষে দুধ-ডিম কখনো যদি পুঁজ হতো, তাহলে দুধ-ডিমকে পুষ্টি বিজ্ঞানীরা উৎকৃষ্ট খাবার বলে উল্লেখ করতেন না। আর দুধ-ডিম খেলে যদি পুঁজ হতো, তাহলে তা সব সময়ই হতো, শুধু অপারেশনের পর কেন হবে? শরীরের ক্ষতস্থানে কিংবা কোনো স্থানে পুঁজ হয় ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে। আমাদের চারপাশে রয়েছে নানা ধরনের রোগ-জীবাণু। এসব রোগ-জীবাণু সব সময়ই শরীরকে আক্রমণের চেষ্টা করে যাচ্ছে। শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা এসব ব্যাকটেরিয়াকে শরীরে ব্যাপকভাবে বাসা বাঁধতে দেয় না। যখনই কোনো কারণে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাকটেরিয়া প্রতিরোধে ব্যর্থ হয়, তখনই শরীরে তা বাসা বাঁধে এবং ইনফেকশন করে পুঁজ তৈরি করে। পুঁজ মানেই হচ্ছে শরীরের নষ্ট কোষ। ক্ষতস্থান মানেই কাটা উন্মুক্ত স্থান। এসব স্থানে জীবাণু সহজেই বাসা বাঁধতে পারে। এটি সাধারণ সুস্থ সুরক্ষিত ত্বকের ওপর কখনো সম্ভব হয় না। তাই অপারেশনের পর ক্ষতস্থানে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।

অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের সময় অসাবধানতাবশত সংক্রমণ হতে পারে। কাজেই ইনফেকশন বা ক্ষতস্থান পুঁজ হওয়ার জন্য মূলত দায়ী জীবাণু। এ ক্ষেত্রে ডিম, দুধের কোনো ভূমিকা নেই। ডিম, দুধ বরং শরীরে প্রোটিনের জোগান দিয়ে শরীরকে সুস্থ রাখে এবং ক্ষতস্থানে নতুন কোষ নির্মাণে সাহায্য করে। সুতরাং অপারেশনের পর রোগীকে ডিম-দুধ থেকে বঞ্চিত করা ঠিক নয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা