,

ঠাণ্ডা মাথায় প্রতিক্রিয়া জানানো হবে : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : সংবিধানের ষোড়শ সংশোধনী আদালতের রায়ে অবৈধ হয়ে যাওয়ার বিষয়ে ঠাণ্ডা মাথায় প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন ৬ কন্ট্র্যাক্ট প্যাকেজ ৮’ শীর্ষক এ চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান নাজমুল হক প্রধান, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন তালুকদার, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রমুখ।

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, তাঁর (অর্থমন্ত্রী) বক্তব্য সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন কেন? তাকে জিজ্ঞেস করুন। এটি তার ব্যক্তিগত মত। এটি দলীয় কোনো মতামত নয়।

তিনি বলেন, এ বিষয়ে আমরা এখনো কোনো প্রতিক্রিয়া দিইনি। ঠাণ্ডা মাথায় চিন্তা করছি। মাথা গরম করে হুটহাট বলার তো কিছু নেই। মাথা ঠাণ্ডা করেই আমরা যথাসময় প্রতিক্রিয়া দেব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা