সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিক সমস্যা কাটাতে গ্রামে চলে গিয়েছিলেন সেলেনা

news-image

বিনোদন ডেস্ক :সেলেনা গোমেজ শুধু গানের জন্যই সেরা নয়। এই টিন তারকা অসম্ভব জনপ্রিয় একজন ফ্যাশন আইকনও বটে। যেমন তার স্টাইল তেমন তার নিখুঁত সুর ও গায়কি। বর্তমানে প্রায় ১২৪ মিলিয়ন মানুষ সেলেনা গোমেজের ইনস্টাগ্রাম ফলো করছেন।
ফ্যাশন ম্যাগাজিন ইনস্টাইল এর সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদ কন্যা হয়েছেন তিনি। আর তার কাভার স্টোরিতে তিনি বলেছেন তার বাজে সময়ের গল্প। ২৫বছর বয়সী এই তারকা ম্যাগাজিনটিকে জানান তার জীবনের প্রেম, মানসিক অবস্থা, লেটেস্ট ফ্যাশন এবং নতুন গান সম্পর্কে।
সেলেনা আলোচনা করেন কীভাবে তিনি তার গত বছরের কঠিন সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠেছেন। এর জন্য তিনি বেশ কিছু কঠিন পদক্ষেপ নিয়েছেন যেমন, স্পটলাইট থেকে দূরে সরে যাওয়া, সফর বাদ দেওয়া এবং ভক্তদের বিভ্রান্ত করা।

 

তিনি নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে এই কাজগুলো করেছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি ৯০ দিনের জন্য গ্রামে বেড়াতে চলে যাই, যা আমি এর আগে কখনই করিনি কিন্তু এর ফলে আমি নিজেকে অনেক শক্ত করে তুলতে পেরেছি। গ্রামে বেড়াতে যাওয়াকে আমি একটি থেরাপি হিসেবেই নেই যা অন্যান্য মানুষের কাছে আমাকে আরো শক্ত করে তুলতে সাহায্য করে’।
প্রেমিক দ্য উকেন্ড সম্পর্কে প্রশ্ন করলে এই তারকা বলেন, ‘আমি বেশ সুখেই আছি তার সঙ্গে। সে আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আমি খুবই ভাগ্যবান।’

সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে আলোচিত এ সঙ্গীত তারকার নতুন গান ‘ফেটিশ’। গানটি প্রকাশের পর থেকেই গায়িকার সাহসী চিত্রায়ন নিয়ে গুঞ্জন শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গানটি এরই মধ্যে বিলবোর্ডের হট তালিকায় জায়গা করে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা