সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষদের সঙ্গেও প্রেম করতে আগ্রহী সমকামী ক্রিস্টেন স্টুয়ার্ট

news-image

বিনোদন ডেস্ক :‘টোয়ালাইট’ তারকা নামেই তিনি পরিচিত। তবে গত কয়েক বছরে তিনি তার ব্যক্তিগত জীবন ও প্রেমের কারণে খবরের শিরোনামে এসেছেন। অনেক বছর তিনি ‘টোয়ালাইট’ অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে রোমান্টিক সম্পর্কে ছিলেন। এর আগে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচিত হয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। পরে শোনা যায় সমকামী প্রেম শুরু করেছেন তিনি। কিন্তু বর্তমানে ক্রিস্টেন নাকি তার জীবনে পুরুষ প্রেমিক খুঁজছেন!

তিনি তার ব্যক্তিগত সহকারী আলিসিয়া কারগিলের সঙ্গে ডেট করছিলেন বলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। এও শোনা গিয়েছিল, তারা শিগগিরই বিয়ে করছেন। কিন্তু এখন উলটো সুরে গান গাইছেন ক্রিস্টেন। হারপারস বাজার ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি পুরুষদের সঙ্গেও প্রেম করতে উন্মুক্ত। তিনি আবারও তার জীবনে পুরুষ প্রেমিক চাইছেন!
সাক্ষাৎকারে ক্রিস্টেন বলেন, ‘হ্যাঁ। পুরোপুরি সত্যি। অনেকেই হয়ত আমার মতো করে ভাবেন না। অনেকে মনে করেন তারা গ্রিল চিজ ছাড়া আর কিছুই খাবেন না। সারাজীবনের প্রতিটি দিন তারা একই খাবার খেতে চান। কিন্তু আমি এর উল্টোটা চাই। আমি সবকিছুর স্বাদ গ্রহণ করতে আগ্রহী। যদি একবার আমি গ্রিল চিজ খেতে পছন্দ করে থাকি, সেটা ঠিক আছে। কিন্তু তারপর কি? অন্য কিছুও পছন্দ হয়ে যেতে পারে।’
রবার্ট প্যাটিনসনের পর নির্মাতা রুপার্ট স্যান্ডারসের প্রেমে পড়েন এই অভিনেত্রী। এরপর ব্যক্তিগত সহকারী আলিসিয়া কারগিলের সঙ্গে সমকামী সম্পর্কে জড়ান তিনি। এরপর সেইন্ট ভিনসেন্টের সঙ্গেও প্রেম করেছেন কয়েকদিন। খুব দ্রুত তাদের বিচ্ছেদ হওয়ার পর বর্তমানে তিনি মডেল স্টেলা ম্যাক্সওয়েলের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন।
তার জীবনে অসংখ্য প্রেমিক প্রেমিকা এসেছেন। এই প্রসঙ্গে ক্রিস্টেন বলেন, ‘যাদের সঙ্গে আমি প্রেম করেছি, সবার সঙ্গেই আমি গভীর সম্পর্কে জড়িয়েছি। আমি আমার দ্বৈতসত্তা ছড়িয়ে দিতে চেয়েছি সবসময়। সত্যিকার অর্থে আমি এটি বিশ্বাস করি বলেই আমি এই ব্যাপারটি নিয়ে কোন সংকোচ কিংবা দ্বিধায় ভুগিনি। তবে আমি কারও গসিপের বিষয়ও হতে চাই নি কখনও।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা