,

সানির মেয়ে কালো বলে…

news-image

বিনোদন ডেস্ক : অনেকে শ্যামবর্ণের মেয়েসন্তান জন্ম দিয়ে খুশি হতে পারেন না। ছেলে কালো হলে সমস্যা নেই। তবে মেয়ে সন্তানের ক্ষেত্রে দৃশ্যটা ব্যতিক্রম। মেয়েদেরকে পদে পদে বর্ণবৈষম্যের শিকার হতে হয়। তেমনি কালো বলে নিন্দিত হয়েছিলেন সানি লিওনের দত্তক নেয়া কন্যা নিশা। এবার জানা গেলো, এই শিশুটিকে দত্তক নিতে চান নি অনেকেই। ১১ বার তাকে দত্তক তালিকা থেকে বাদ দেয়ার মতো ঘটনা ঘটেছে।

২১ মাসের এক কন্যাসন্তান দত্তক নিয়েছেন সানি ও ড্যানিয়েল দম্পতি। দত্তক নেয়ার পরই মেয়ে নিশার সঙ্গে ছবিও পোস্ট করেছেন। তাতে প্রশংসা যেমন রয়েছে, তেমন নিশার গায়ের রং নিয়ে হয়েছে নিন্দাও। শুধু সানি লিওনের বেলায় নয়, এর আগে গায়ের রং কৃষ্ণাঙ্গ, স্রেফ এই কারণেই ওকে দত্তক নিতে অস্বীকার করা হয়েছে মোট ১১বার। এতদিন সামনে না আসলেও সানি লিওন নিশাকে দত্তক নেওয়ার পর এই বিস্ফোরক তথ্য সামনে আনলো অ্যাডপশন এজেন্সি ‘সিএআরএ’ (সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স এজেন্সি)।

যদিও সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েলের কাছে নিশার গায়ের রং কিংবা মেডিক্যাল টেস্ট কোনও কিছুই কোনও রকম প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স এজেন্সি জানিয়েছে, ‘নিশা কৌরকে দত্তক নেওয়ার আগে সানি লিওন এবং তার পরিবার একবারের জন্যও ওর গায়ের রং নিয়ে ভাবেনি। এমনকি ওর জন্ম ইতিহাস নিয়েও কোনও রকম ভাবনা সানি লিওনের মনে আসেনি। এই সব প্রতিবন্ধকতাকে অদেখা করেই ওকে দত্তক নিয়েছেন সানি।’ তাদের এই মানসিকতাকে শ্রদ্ধা জানিয়েছেন সংস্থাটির সিইও।

গত বছরের ৩০ সেপ্টেম্বর কারা সংস্থার ওয়েব পোর্টালে একটি শিশুকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেন সানি। এ বছরের ২১ জুন তাকে একটি শিশুর কথা জানানো হয়। ৪৮ ঘণ্টার মধ্যে সম্মতি জানানোর নিয়ম রয়েছে। তবে সানি পরের দিনই শিশুটিকে দত্তক নিতে রাজি বলে জানিয়ে দেন। পরে মহারাষ্ট্রের লাতুর থেকে শিশুটিকে নেন সানি ও তার স্বামী ড্যানিয়ল ওয়েবার। তারা এখন আদালত থেকে শিশুটির আইনি অধিকার পাওয়ার অপেক্ষায় আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে