,

যেসব কারণে স্তনে ব্যথা হতে পারে

news-image

স্বাস্থ্য ডেস্ক : স্তনে হঠাৎ যন্ত্রণা হওয়া মানেই যে সেটিকে মারণরোগ ক্যান্সারের উপসর্গ বলে ধরে নিতে হবে, তা কিন্তু নয়। স্তনে একাধিক কারণে ব্যথা হতে পারে। বেড়ে যেতে পারে স্তনের আকার। তাই আগে থেকে আর্তনাদ না করে, জেনে নিন ঠিক কী কী কারণে স্তনে ব্যথা হতে পারে।

১.মাসের বিশেষ দিনগুলোয় হতে পারে স্তনে ব্যথা:
পিরিয়ডসের সময় মহিলাদের শরীরে হরমোনের হেরফের হয়। ফলে স্তনে টনটনে যন্ত্রণা হতে পারে। অনেক মহিলাই এই সমস্যার শিকার। খেয়াল করে দেখবেন, পিরিয়ডস্ শেষ হয়ে গেলেই স্তনের যন্ত্রণা সেরে যায়।

২.ব্রায়ের সমস্যা:
অন্তর্বাস বা ব্রা যদি অতিরিক্ত টাইট বা লুজ় হয়, বা প্যাডেড ব্রায়ের ক্ষেত্রে কাপ সাইজ় সঠিক না হয়, স্তনে যন্ত্রণা শুরু হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে শিগগির সেই ব্রা বাতিল করে দিন। সঠিক সাইজ়ের ও সঠিক কাপ সাইজ়ের ব্রা বেছে নিন।

৩.অতিরিক্ত এক্সারসাইজ়:
মনে রাখা দরকার, নারী ও পুরুষের শারীরিক গঠন ঠিক না। পুরুষদের শরীর শক্ত, নারীদের নরম। তাই পুরুষরা যেভাবে এক্সারসাইজ় করতে অভ্যস্থ, সেই একই প্রক্রিয়ায় কখনওই এক্সারাসাইজ় করতে যাবেন না। সমস্যায় পড়ে যাবেন। ওয়েট লিফ্ট বা পুশআপের মতো এক্সারসাইজ় চাপ সৃষ্টি করতে পারে স্তনে। সেই কারণেও ব্যথা হতে পারে।

৪.ভারী ব্যাগ, ভারী জিনিসপত্র টানা:
ভারী জিনিস টানার কারণে ঘাড়, কোমরের মতো স্তনেও ব্যথা হতে পারে। অনেকেই আছেন বাজার থেকে ভারী ব্যাগ বয়ে আনেন ঘরে। বা কলেজ ও অফিসের ব্যাগটাই হয়তো ভীষণ ভারী। এতে আমাদের পেক্টোরাল মাসলে খুব চাপ পড়ে। স্তনে ব্যথা শুরু হয় সেই থেকে।

৫.এক্সারসাইজ়ের সময় সঠিক ব্রা না পরা:
এখনও পর্যন্ত অনেকেই জানেন না স্পোর্টস ব্রায়ের মাহাত্ম। এক্সারসাইজ়ের সময় সাধারণ ব্রা পরা একেবারেই উচিত নয়। ফলে এক্সারসাইজ় করে স্তনে যন্ত্রণা শুরু হওয়াও অস্বাভাবিক নয়।

৬.অতিরিক্ত পিণ্ডের উপস্থিতি:
ছোটো আকারের স্তনের এই সমস্যা নেই। কিন্তু যাঁদের স্তনের আকার একটু বেশি বড়, তাঁদের স্তনে যন্ত্রণা হওয়া আমবাত। অতিরিক্ত মাংসপিণ্ড স্তনকে অনেকবেশি নরম করে তোলে। ফলে স্তনে সিস্ট হওয়ার প্রবণতা তৈরি হয়। হরমোনে হেরফের হলে ব্যথা শুরু হয়।

৭.গর্ভধারণ:
প্রেগন্যান্সির গোড়াতে প্রজেস্টেরন হরমোন দ্বিগুণ মাত্রায় নিঃসরিত হতে থাকে। ফলে, স্তনে যন্ত্রণা হতে পারে খুব। যার ফলে বমি বমিভাবও তৈরি হতে পারে।

এই ৭টি কারণে হতে পারে স্তনে ব্যথা। আগে থেকে চূড়ান্ত খারাপটাও ভেবে নেওয়া ঠিক নয়। কোনও কারণে যদি স্তনে যন্ত্রণা শুরু হয়, আগে জানতে হবে ঠিক কোন কারণে যন্ত্রণা হচ্ছে। সেইমতো চিকিৎসা প্রয়োজন। তবে ছোটো থেকে ছোটো সমস্যাকে অবহেলা করা অনুচিত। মনে রাখবেন, সময় মতো চিকিৎসা করলে ভালো থাকবেন আপনি, ভালো থাকবে আপনার প্রিয়জনরাও।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে