,

বিষধর সাপ নিয়ে কিসের উদ্দেশ্যে ছুটছে মানুষ!

news-image

শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী হিন্দুদের জন্য একটি বিশেষ দিন। এই দিনটিকে নাগ পঞ্চমী বলা হয়। পারিবারিক সমৃদ্ধি আনতে এই দিন নাগলোকের উদ্দেশে প্রার্থনা করেন ভক্তকূল। পুরাণ অনুযায়ী, পাতাল থেকে সাপেরা এদিন মানব জাতিকে আশীর্বাদ প্রদান করে। বিহারেও পালিত হয় নাগ পঞ্চমীর অনুষ্ঠান। কিন্তু শুধু পুজোই নয়, এইখানে স্বয়ং সাপেরাই যেন পাতাল থেকে উঠে আসে। বিহারের বেগুসরাই থেকে কিছু দূরে আগাপুরে নাগ পঞ্চমীতে সাপের মেলা হয়।

এই মেলায় গেলে দেখা যাবে, ফনা তুলে রয়েছে শত শত সাপ। তাও আবার যে সে সাপ নয়, একবারে বিষধর গোখরা। একটু অসতর্কতাই ডেকে আনতে পারে ভয়ানক বিপদ। এই সাপগুলি হাতে নিয়েই গ্রামের মানুষরা হেঁটে চলেছে মেলার দিকে।

কিন্তু বিষধর সাপ হাতে নিয়েও কোনও ভয়-ডর নেই কারও মধ্যে। শুধু বড়রাই নয়, ভিডিও দেখলেই বোঝা যাবে গ্রামের শিশুরাও ভক্তিভরে হাতে সাপ নিয়ে মেলায় যাচ্ছে। দেখে মনে হবে ঠিক যেন সাপেদের মিছিল লেগে গিয়েছে। শিশু থেকে বৃদ্ধ সবার হাতেই রয়েছে সাপ। কেউ আবার গলায় সাপ জড়িয়ে রেখেছেন। কেউ সাপ কোমরে বেঁধে ঘুরছেন। মেলা জুড়ে শুধুই সাপের ফণা তোলার শব্দ।

ভিডিও দেখুন :-

https://youtu.be/NlIgxTBPKIY

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের