,

নেইমারের পর দল ছাড়ার ঘোষণা রোনালদোর

news-image

 

স্পোর্টস ডেস্ক :২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। তবে এবার নিজের মুখেই ইংলিশ লিগে আসার ইচ্ছা ব্যক্ত করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মূলত কর ঝামেলা থেকে রেহাই পেতে এমন সিদ্ধান্তে যাচ্ছেন সিআরসেভেন।

২০০৯ সালে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। কোচ অ্যালেক্স ফার্গুসনের শিক্ষায় ফুটবলে হয়ে ওঠেন বেশ পারদর্শী। সেখান থেকে সেই সময়ের রেকর্ড দামে তাকে কিনে নিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুরু হলো বার্সেলোনার মেসির সঙ্গে তার দ্বৈরথ। কিন্তু এই স্পেনেই তাকে তাড়া করে ফিরছে কর ফাঁকির অভিযোগ!

গত নভেম্বরেই রিয়ালের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হোন রিয়াল মাদ্রিদ। তবে এবারের দলবদলের শুরুতে ঘনিষ্ঠজনদের কাছে ক্লাব ছাড়ার ইচ্ছে জানিয়েছিলেন রোনালদো। এবার আদালতে দাঁড়িয়ে যুক্তি দেখানোর সময় বিরক্ত রোনালদো বলেন, ‘ইংল্যান্ডে তো কখনো এসব ঝামেলায় পড়িনি। এখানে এসব হচ্ছেটা কী? আমি আবার সেখানে ফিরতে চাই।

নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমি সব সময়ই কর পরিশোধ করেছি, সেটা ইংল্যান্ড হোক বা স্পেন। সব সময়ই কর দিয়েছি। সত্য কখনো লুকানো যায় না। সবাই জানে আমার জন্য কোনো কিছু লুকানো একটা অসম্ভব ব্যাপার। আমি একটা খোলা বইয়ের মতোই, কিছুই লুকানোর নেই। ‘

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের