,

বন্ধ করতে হবে ৫৭ ধারার অপপ্রয়োগ

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারার অপপ্রয়োগের সমালোচনা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বর্তমানে অনেকে ক্ষমতার অপপ্রয়োগ করছেন উল্লেখ করে এ প্রসঙ্গে মন্ত্রী বললেন, ‘তুচ্ছ কারণে ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করতে হবে। এই প্রবণতা আত্মঘাতী। এসব আত্মঘাতী কাজ আমাদের বন্ধ করতে হবে।’

শনিবার (৫ আগস্ট) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব মন্তব্য করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে ‘সতীর্থ-স্বজন’ আয়োজিত ওই আলোচনা সভায় ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় বিএনপি খুশি হয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে আরো বলেন, ‘কেউ কেউ ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় মহাখুশি। এরা এভাবেই খুশি হয়। আনন্দের জগাই-মাধাই শুরু হয়েছে। কিছুক্ষণ আগে একজন বলে গেছেন, তারা (বিএনপি) আশার আলো দেখছেন। অন্য ইস্যু মরে গেছে।’

বিএনপির কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তাদের এই আশার আলো অচিরেই নিভে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে আসুন। ঘটনায়, দুর্ঘটনায় ইস্যু খুঁজে লাভ নাই।’

সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের