,

মুস্তাফিজের জন্য তর সইছে না ওয়ার্নারের

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম পর্বের প্রস্তুতি। আর সেখানে যোগ দিতে শুক্রবার বিকেলে চট্টগ্রামে উড়াল দেওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌম্য সরকারের সেলফিবন্দি হন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও মুস্তাফিজুর রহমান। পরে সেই ছবি টুইটারে প্রকাশ করেন কাটার মাস্টার মুস্তাফিজর রহমান। আর ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে সাত দিনের অনুশীলনে চট্টগ্রামে যাচ্ছি। ’

কিছুক্ষণ পরে সেই টুইটের জবাব দেন ডেভিড ওয়ার্নার, ‘শুভকামনা চ্যাম্পিয়ন, শিগগিরই দেখা হবে। ’ ফিরতি টুইটে মুস্তাফিজ বলেন, ‘বাংলাদেশে তোমাদের অপেক্ষায় রয়েছে। দ্রুত এখানে নিরাপদে চলে এসো। ’

মুস্তাফিজের সঙ্গে ওয়ার্নারের বন্ধুত্ব নতুন নয়। আইপিএলে খেলার সুবাদে সেই বন্ধুত্বের সূত্রপাত্র। হায়দরাবাদ সানরাইজার্সকে ২০১৬ সালের চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল বাংলাদেশি পেসারের। আর ডেভিড ওয়ার্নার এই দলের অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের