,

ইউএনএ’র বাইরে কোনো জোট গঠনের প্রশ্নেই ওঠে না : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার নেতৃত্বে যে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) গঠিত হয়েছে তার বাইরে আর কোনো জোট গঠনের প্রশ্নেই ওঠে না। আমার জোটে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করতে হলে সে বিষয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি জাতীয় পার্টির সঙ্গে অন্য দলের জোট গঠন সম্পর্কে কিছু বিভ্রান্তিরকর খবর প্রকাশের প্রেক্ষিতে আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ইতিপূর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে সম্মিলিত জাতীয় জোট গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আমরা ২টি নিবন্ধিত দল এবং ৩৪ দলের সমন্বিত জাতীয় ইসলামী মহাজোট ও ২২ দলের সমন্বিত বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) নিয়ে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছি।

তিনি বলেন, এই জোট নিয়ে দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। ইউএনএ-কে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমাদের জোটের নীতি ও আদর্শের সাথে ঐক্যমত্য পোষণ করে অন্য কোনো দল বা জোট সম্মিলিত জাতীয় জোটে শরিক হতে চাইলে- সে ব্যাপারে শুধু আমার জোটের শীর্ষ নেতারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণ করছে। জাতীয় পার্টিসহ জোটের অন্য শরিকরা জোটগতভাবে এবং নিজ নিজ সংগঠনগতভাবেও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের জোট সম্পর্কিত কোনো তথ্য জোটের মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার জানাতে পারবেন।

কোনো অসত্য খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে