,

‘ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত’

news-image

নিজস্ব প্রতিবেদক : দল পরিচালনায় ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিএনপি নেতাদের পদত্যাগ করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি এতো ব্যর্থ দল, নেতারা তাদের কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের সবার পদত্যাগ করা উচিত।

সংবাদ সম্মেলন আর প্রেস রিলিজে বিএনপির দলীয় কর্মসূচি সীমাবদ্ধ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত সাড়ে আট বছরে তারা সাড়ে আট মিনিটও রাস্তায় থাকতে পারে নাই।

আগামী নির্বাচনে বিএনপির জনসমর্থন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির কাছে কিছুই প্রত্যাশা করে না। তাই আগামীতেও তাদের প্রত্যাখ্যান করবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের