,

‘চন্দ্রলেখা’ জ্যাকলিন

news-image

বিনোদন ডেস্ক : শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী তিনি। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। ওই বছরই তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিজ দেশকে উপস্থাপন করেন। ২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে ফ্যান্টাসিধর্মী চলচ্চিত্র আলাদিনের জন্য অডিশন দিয়ে নির্বাচিত হন। ওই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক। তিনি জ্যাকলিন ফার্নান্ডেজ।

সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে জুটি বেঁধে ‘আ জেন্টলম্যান’ ছবিতে প্রথম থেকেই একের পর এক চমক দিয়ে চলেছেন এই ড্যাশিং নায়িকা। পোল ডান্সার হিসেবে একটি গানের দৃশ্যে তার একটা ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ‘ডিসকো ডিসকো’ থেকে এবার ‘চন্দ্রলেখা’।

সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে রাজ ও ডিকে পরিচালিত এবং সিদ্ধার্থ ও জ্যাকলিন অভিনীত ছবি ‘আ জেন্টলম্যান’-এর নতুন গান ‘চন্দ্রলেখা’। সোশ্যাল মিডিয়ায় গানের ভিডিও-ও শেয়ার করেছেন জ্যাকলিন। পোল ডান্সে এই চন্দ্রলেখাকে দেখলে আপাতত বাকি সব চন্দ্রলেখাকে ভুলে যেতে হবে দর্শকদের। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনিতা গাঁধী ও বিশাল দাদলানি।

ছবিটি অ্যাকশন প্যাকড হলেও হলিউডের ‘নাইট অ্যান্ড ডে ২’ ছবি থেকে অনু্প্রাণিত৷ স্পাই থ্রিলার এ ছবি মুক্তি পাবে ২৫ অগস্ট। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে