,

সিদ্দিকুরের অপারেশন শেষ

news-image

ভারতের শংকর নেত্রালয়ে চিকিৎসাধীন সিদ্দিকুরের চোখের অপারেশন শেষ হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় শুরু হয়ে এ অপারেশন শেষ হয় সন্ধ্যা সাতটায়। এ কথা জানিয়েছেন সিদ্দিকুরের বন্ধু শেখ ফরিদ।
শেখ ফরিদ বলেন, ‘জাহিদ স্যার (সিদ্দিকুরের সঙ্গে যাওয়া জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জাহিদুল এহসান মেনন) কিছুক্ষণ আগে আমাদের এ কথা জানিয়েছেন।’

সিদ্দিকুর কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভাল আছেন। আমরা আর বেশি কিছু জানতে পারিনি। রাতে জানাতে পারবো।’

অপরেশন শুরুর আগে শেখ ফরিদ  জানিয়েছিলেন, ‘শংকর নেত্রালয়ের চিকিৎসক লিঙ্গম গোপাল এই অপারেশন করবেন। সিদ্দিকুর মানসিকভাবে সুস্থ ও শক্ত আছেন ও সবার কাছে দোয়া চেয়েছেন।’

গত ২ আগস্ট সিদ্দিকুরের চেখের অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা হয়। বৃহস্পতিবার রিপোর্ট পাওয়ার পর সবকিছু ঠিক থাকায় চিকিৎসক লিঙ্গম গোপাল শুক্রবার অপারেশনের দিন ঠিক করেছেন বলে জানিয়েছিলেন শেখ ফরিদ।

উল্লেখ্য, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেলে গুরুতর আহত হন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। পরে তার চোখের চিকিৎসার ব্যাপারে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশ ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তত্ত্বাবধানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসরা তাকে চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের