,

বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে : কাদের

news-image

নিউজ ডেস্ক : সরকারের পদত্যাগ দাবি করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, দিন দিন বিএনপির শক্তি কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বাংলা একাডেমিতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, ‘বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে। চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান দেশের বাইরে, তারা কবে আসবেন কেউ জানে না। তারা টেমস নদীর পাড়ে বসে ক্ষমতায় যাওয়ার চোরাগলি খুঁজছেন।’

এসময় তিনি বলেন, ‘কোন ইঙ্গিত দিয়ে ফখরুল সাহেব সরকারের পদত্যাগ দাবি করেছেন, তা আমরা জানি। তারও মনে রাখা উচিত, বাংলাদেশ পাকিস্তান নয়। পাকিস্তানকে পরাজিত করে স্বাধীন হয়েছে।’

দেশে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘পঁচাত্তর পরবর্তী সময়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় শেখ হাসিনার সরকার। বিএনপি নেতারা জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছেন। ’

ছাত্রলীগ আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের