,

সুজনের শারীরিক অবস্থার উন্নতি, কথা বলতে পারছেন

news-image

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সুজন এখন কথা বলতে পারছেন বলেও জানান তিনি।

খালেদ মাহমুদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জালাল ইউনুস বলেন, ‘সুজনের সঙ্গে আমার ভিডিও কলে কথা হয়েছে। সুজন খুব দ্রুত উন্নতি করছে। সুস্থ হয়ে দ্রুত ফিরে আসতে বলেছি তাকে। হাসছিল সে। সবার কাছে দোয়া চেয়েছে। ’

এদিকে খালেদ মাহমুদের সঙ্গে থাকা তার বড় ভাই ইয়াফি বলেছেন, ‘সবাই তার জন্য দোয়া করবেন। এখানে তাকে সেরা ডাক্তার দেখছেন। ’

বর্তমানে সিঙ্গাপুরের গ্লেনইগলস হাসপাতালের আইসিইউতে আছেন খালেদ মাহমুদ। তার সঙ্গে বিসিবির চিকিৎসক মনিরুল আমিনও রয়েছেন।

এর আগে, শনিবার হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বিসিবি পরিচালক মাহমুদকে। রবিবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সোমবার তার অবস্থার কিছুটা উন্নতি হলে সে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের