,

বাবার অমতেই বার্সেলোনা ছেড়েছেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমার বার্সেলোনা ছাড়ছেন কেন? এ প্রশ্নের উত্তরে এত দিন সবাই নেইমার সিনিয়রের দিকেই ইঙ্গিত দিতেন। ছেলের এজেন্ট হিসেবে কাজ করা এ ব্যক্তিই নিজের লাভের জন্য ছেলেকে নিয়ে যাচ্ছেন পিএসজিতে। ছেলেকে পিএসজির ডেরায় নেওয়ার জন্য নাকি বেশ বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন তিনি। তবে নেইমার সব গুঞ্জন উড়িয়ে দিলেন। তাঁর দাবি বাবার ইচ্ছার বিরুদ্ধেই প্যারিসে যাচ্ছেন।

এক ভিডিও বার্তায় বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন নেইমার। সেখানেই জানিয়েছেন, তাঁর বাবার ইচ্ছে ছিল বার্সেলোনায় থাকুন তিনি, ‘বাবা যা চেয়েছিল ঠিক উল্টোটাই করেছি আমি। একজন খেলোয়াড়কে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। কিছু ট্যাক্সের মতো বিষয়ে, কিছু আমাদের সিদ্ধান্তের কারণে। কিন্তু একজন অ্যাথলেটের চ্যালেঞ্জ দরকার।’ সে সঙ্গে রিয়াল মাদ্রিদের সমর্থকদের অনেক পুরোনো একটা ক্ষোভের উত্তর দিলেন নেইমার। রিয়ালের সঙ্গে মেডিকেল হয়ে যাওয়ার পরও বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এত দিন এর দায় নেইমারের বাবাকেই দিত রিয়াল। ছেলেকে বার্সায় নেওয়ার কারণে নাকি ৪০ মিলিয়ন ইউরো পেয়েছিলেন নেইমার সিনিয়র। কিন্তু নেইমার জানাচ্ছেন নিজের ইচ্ছের কথা, ‘আমার জীবনে দ্বিতীয়বার বাবা যা বলেছে তার উল্টো কাজ করলাম। এটা একটি কঠিন সিদ্ধান্ত ছিল কিন্তু আমার ২৫ বছর বয়সের অভিজ্ঞতা থেকেই তা নিয়েছি।’

ভিডিও বার্তায় বাবার উদ্দেশেও কথা বলেছেন নেইমার। পিএসজির নতুন ‘নম্বর টেন’ বাবাকে নিজের এ যাত্রায় সঙ্গী হিসেবে চান, ‘বাবা, আমি তোমার ইচ্ছের কারণ বুঝি এবং সেটা শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি চাই, আগের মতোই সমর্থন দেবে তুমি।’ সূত্র: মার্কা।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে