,

গানের ভিডিওতে অচেনা কুসুম

news-image

বিনোদন প্রতিবেদক : গানের ভিডিওতে এ কোন কুসুম সিকদার! একেবারে অাবেদনময়ী একজন। এমন কুসুম সিকদারকে আগে কখনো দেখা যায়নি। ‘নেশা’ শিরোনামের এই গানটি আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ইউটিউবে।

কুসুম সিকদারকে সবাই অভিনেত্রী হিসেবেই চেনেন। গান আর লেখালেখিতেও আগ্রহ তাঁর। ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয় তাঁর কবিতার বই ‘নীল ক্যাফের কবি’। কুসুম তখন জানিয়েছিলেন, গানে মনোযোগী হবেন। আজ নিজের লেখা সেই গানটির ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এই গানে কুসুমের সঙ্গে মডেল হিসেবে আছেন র‍্যাম্প মডেল সুজন।

১৮ বছর আগে প্রকাশিত হয়েছিল কুসুমের প্রথম একক অ্যালবাম। এত দিন পর নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বছর দুয়েক ধরে নতুন করে গাইবার তাড়না অনুভব করছিলাম। ‘নেশা’ গানটি রেকর্ডিংয়ের কিছু ভিডিও ফেসবুকে প্রকাশ করেছিলাম। ভেবেছিলাম, দেখি তো সবাই কী বলে। দেখলাম, সবাই বেশ আগ্রহী হয়। তারপর গানটি নিয়ে আশাবাদী হই।

হৃদয় খানের সংগীতায়োজনে কুসুমের গানের ভিডিও নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী। দৃশ্যধারণ করা হয়েছে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িতে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের