সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাসের জন্য পারিশ্রমিক কমাচ্ছেন শ্রদ্ধা!

news-image

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমার পর রাতারাতি তারকাখ্যাতি পান অভিনেতা প্রভাস। পরবর্তী সিনেমা সাহো নিয়ে শুরু থেকেই চলছে আলোচনা এ অভিনেতার। কিন্তু সিনেমাটিতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে এখনো জল্পনা-কল্পনা চলছেই।

জানা যায়, সাহো সিনেমার নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানিকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় তাদের বাদ দিয়েছেন। সিনেমাটির জন্য ৮ কোটি রুপি চেয়েছিলেন শ্রদ্ধা। এমনকি পারিশ্রমিকের কোনো নড়চড় করেননি। তার মতে, চিত্রনাট্য পছন্দ হয়েছে, প্রভাসের সঙ্গে কাজ করতে রাজি কিন্তু পারিশ্রমিকের কোনো পরিবর্তন হবে না। তেলেগু লোফার সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রেখেছিলেন দিশা পাটানি। সাহো সিনেমায় অভিনয়ের জন্য এ অভিনেত্রী চেয়েছেন ৫ কোটি রুপি। এ ছাড়া প্রভাসের নায়িকা চরিত্রে ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন ওঠে।

এরপর বাহুবলি সিনেমায় প্রভাসের সহ-অভিনেত্রী আনুশকাকে সাহো সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়। শোনা যায়, তিনি রাজিও হয়েছিলেন। কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। তার অন্য একটি তামিল সিনেমার সঙ্গে শিডিউল মিলে যাওয়ায় এ সিদ্ধান্ত নেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাহো সিনেমাটিতে প্রভাসের বিপরীতে শেষ পর্যন্ত শ্রদ্ধা কাপুরকেই দেখা যাবে। আর প্রভাসের সঙ্গে অভিনয়ের জন্য পারিশ্রমিকের পরিমাণও কমাচ্ছেন এ অভিনেত্রী। প্রথমে তিনি যে পারিশ্রমিক চেয়েছিলেন এখন তা থেকে কম পারিশ্রমিকে সিনেমাটি করতে রাজি হয়েছিন শ্রদ্ধা। এ জন্যই তাকে সাহো সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

ইউরোপ, দুবাই, আবু ধাবি, হায়দরাবাদ এবং মু্ম্বাইয়ে সাহো সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি দেওয়া হবে ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি। সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন-শংকর, এহসান ও লয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা