,

প্রধানমন্ত্রীর জামাতা দিলেন সাইকেল, নাতনি করলেন উদ্বোধন

news-image

সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে ৬০০ বাইসাইকেল বিতরণ করা হয়।

এগুলো বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুলের স্বামী ও এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাশরুম হোসেন মিতু। এ সময় একটি সাইকেলে চড়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাশরুম হোসেনের মেজো মেয়ে ও প্রধানমন্ত্রীর নাতনি আলীজা হোসেন।

‘শোককে শক্তিতে পরিণত করে নারীদের ক্ষমতায়নে বাল্যবিবাহ রোধ করতে হবে’ স্লোগানকে সামনে রেখে খন্দকার মাশরুম হোসেন মিতু আজ বাইসাইকেল বিতরণ করতে যান তাঁর ছোট বোন শারিতা মিল্লাত রিতুর স্বামী সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার নির্বাচনী এলাকায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাশরুম হোসেন মিতু বলেন, নারীর ক্ষমতায়নে, বাল্যবিবাহ রোধ করে নারীদের আরো এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান বাল্যবিবাহ যেন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আর এই বাল্যবিবাহকে রুখতে হলে সমাজের সব শ্রেণির মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কেবল সরকারের পক্ষে এই ব্যাধি সমাজ থেকে দূর করা সম্ভব নয়।

খন্দকার মাশরুম হোসেন আরো বলেন, মাত্র ২০ বছর আগে সেনাবাহিনী ও এসএসএফে নারীর অংশগ্রহণ ছিল না। এখন অনেক নারীর অংশগ্রহণ রয়েছে। বর্তমান সরকারের সহযোগিতায় নারীরা এখন অনেক এগিয়ে, প্রধানমন্ত্রী একজন নারী। এমপি, ডিসিসহ প্রশাসনের অনেক বড় বড় অবস্থানে নারী। নারীদের এখন অনেক বড় হওয়ার সুযোগ আছে।

ছাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর মেয়ের জামাতা বলেন, ‘নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের নারীরা এখন বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে। আর কোনো বাল্যবিবাহ নয়, বাল্যবিবাহের বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। যারা বেআইনিভাবে বিবাহ দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য বেআইনি বিবাহ বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারের আইন না মেনে বিবাহ সম্পাদন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিবাহ যেখানে, প্রতিরোধ সেখানে।’

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ আবদুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক কামরুন নাহান সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের পরিচালক শারিতা মিল্লাত রিতু, অধ্যক্ষ অধ্যাপক মো. মনোয়ার হোসেন, নবম শ্রেণির ছাত্রী হাফসা খাতুন প্রমুখ।

বাইসাইকেল পাওয়ার পর কলেজ মাঠ থেকে র‍্যালি বের করে স্কুলছাত্রীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে