,

ঢাকার সড়কে যাত্রী পারাপারে নৌকা

news-image

নিজস্ব প্রতিবেদক : কোনো খাল-বিল নয়, রাজধানী ঢাকার সড়কে দেখা মিলল নৌকার। বৃষ্টিতে জলাবদ্ধ শান্তিনগরে দুর্ভোগে পড়া মানুষকে নৌকায় পার করে দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে এভাবে সেবা দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে প্রবল বর্ষণে রাজধানীর কয়েকটি এলাকায় সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়। এমন একটি এলাকা শান্তিনগরে দেখা যায় ফায়ার সার্ভিসের লাইফবোট।

শান্তিনগর মোড়েই দুইটি লাল বোট নিয়ে দাঁড়িয়েছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। স্কুল থেকে ফেরা বাচ্চা, মহিলা ও বৃদ্ধাদের ডেকে ডেকে ওই বোটে বসাচ্ছিলেন তারা। তারপর তাদের পার করে দিয়ে এসে আবারও নতুন যাত্রী তুলছিলেন। এতে দুর্ভোগে পড়া যাত্রীদের চোখে মুখে স্বস্তির ছাপ দেখা গেছে। অনেকেই ফায়ার সার্ভিসের এই সেবামূলক কাজের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, বৃষ্টিতে রাস্তা তলিয়ে যাওয়ায় ফলে সৃষ্ট দুর্ভোগ থেকে শিশু-নারী-বৃদ্ধ , স্কুলগামী শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের পরিত্রাণ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আমরা লাইফবোট নামানোর কর্মসূচি হাতে নিয়েছি।

এই বর্ষায় সব এলাকায় লাইফবোট সুবিধা দেওয়া সম্ভবপর না হলেও সবচেয়ে বেশি দুর্গত এলাকাগুলোতে ১০-১৫টি লাইফবোট এখন থেকে কাজ করবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের