,

সানির সঙ্গে নার্ভাস ছিলেন ইমরান হাশমি

news-image

বিনোদন ডেস্ক: বলিউড সেনসেশন সানি লিওন। তার আবেদনময়ী রূপের জাদুতে দর্শক মনে শিহরণ জাগে। অন্যদিকে পর্দায় চুম্বন দৃশ্যের জন্য ‘সিরিয়াল কিসার’ তকমাটা নিজের করে নিয়েছেন অভিনেতা ইমরান হাশমি। দুজনেরই রয়েছে অসংখ্য ভক্ত-অনুসারী এবং অন্য এক ইমেজ। পর্দায় দুজনের রসায়ন উপভোগ করতে ভক্তরা চাইতেন তারা জুটি বেঁধে অভিনয় করুক।

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে বাদশাহো সিনেমার ‘পিয়া মোরে’ শিরোনামের একটি গান। এতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে হাশমি ও সানিকে। গানে দুজনকে রোমান্স করতেও দেখা গেছে। ফলে বেশ সাড়া ফেলেছে গানটি।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসেছিলেন ইমরান হাশমি ও সানি লিওন। ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন এ জুটি। এ সময় ইমরান হাশমিকে প্রশ্ন করা হয়, প্রথম যখন সানি লিওনের সঙ্গে অভিনয়ের কথা শুনলেন তখন অনুভূতি কেমন ছিল? উত্তরে এ অভিনেতা বলেন, ‘আমার উচ্ছ্বাস দমিয়ে রাখতে পারছিলাম না। আমি কয়েকটি লাফ দিয়েছিলাম। পরিচালক মনে করেছিলেন, আমি পাগল হয়ে গেছি। আমি তার কাজ মনোযোগ দিয়ে দেখি। তিনি খুবই মেধাবী। সিনেমার শুটিং শুরুর আগেই গানের দৃশ্যধারণ করা হয়। এটি ছিল প্রথম শিডিউল। মিলান (সিনেমার পরিচালক) আমাকে জানিয়েছিলেন, এই গানে সানি আমার সঙ্গে নাচবেন।’

তিনি আরো বলেন, ‘ভয়ে ছিলাম, আমি হয়তো তার পা মাড়িয়ে দেবো। কারণ আমি খুব বাজে ড্যান্সার। পুরো নাচের সিক্যুয়েন্সেই এ নিয়ে ভয়ে ছিলাম। আমি নার্ভাস ছিলাম। অতীতে আমি অনেক মানুষের পা মাড়িয়ে দিয়েছি।’

সানির অভিজ্ঞতা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘প্রায় সব ভক্তদের কাছেই আমাকে ও ইমরানকে একসঙ্গে দেখাটা অবিশ্বাস্য ছিল। আমি ভালো ভালো মন্তব্য পেয়েছি। আমাকে বিদ্রূপ করা হয়নি। সুতরাং এ জন্য ভক্তদের ধন্যবাদ।’

ইমরান হাশমিকে প্রথম কবে দেখেছিলেন স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, ‘বলিউডে অসার পর আমি প্রথম যে সিনেমাগুলো দেখি তার একটি ডার্টি পিকচার। আমি তখন তাকে প্রথম দেখি। সেই ছবির কথা সব সময় আমার মনে থাকে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের