,

২৬১ পাকিস্তানি যুদ্ধাপরাধীর নামের তালিকা প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধে অভিযুক্ত ২৬১ পাকিস্তানি সেনা কর্মকর্তার অপরাধের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে তথ্য অনুসন্ধান কমিটি।বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে এ রিপোর্ট প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৬১ জন অভিযুক্ত যুদ্ধাপরাধীর মধ্যে জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, জেনারেল আবদুল হামিদ খান, লে. জেনারেল পীরজাদা, লে. জেননারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি, লে. জেনারেল টিক্কা খানসহ ৪৩ জন সিনিয়র পাকিস্তানি জেনারেল, মেজর জেনারেল, বিগ্রেডিয়ার, লে. কর্নেল এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাও আছেন।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আন্দোলন করে সরকারের কাছে ২১ দফা প্রস্তাব জানিয়েছিলাম পাকিস্তানি যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তাদের বিচারের দাবিতে। ২১টি লক্ষ্য নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, পাকিস্তানি যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পেরেছি। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছিলাম, ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরণ আন্দোলন করে যাবো। এ পর্যন্ত তার তিন দফা দাবি বাস্তবায়িত করতে পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে বাকি দাবিগুলো বাস্তবায়ন করবো। পরবর্তী পদক্ষেপে যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিল, তাদের পরিবারের সদস্যদের নাগরিকত্ব বাতিল, সম্পদ বাজেয়াপ্ত, প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ সব দাবি আদায়ে কাজ করে যাবো।

এছাড়া পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ আদায়সহ পাকিস্তান যেন তাদের অপরাধ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চায় সে লক্ষ্যে বিশ্বে জনমত তৈরি করতে হবে বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের