,

আ.লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীরা জনগণকে যে প্রতিশ্রুতি দেন, তা তারা বাস্তবায়ন করেন। আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। আর এজন্যই বর্তমান সরকার দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিজের নির্বাচনী এলাকায় রাজশাহীর চারঘাট উপজেলায় রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, চারঘাট-বাঘার যে সব মাটির রাস্তা দিয়ে জনগণ পায়ে হেঁটে যেতে পারতেন না, সেসব এলাকার কাঁচা রাস্তা পাকা করা হয়েছে। ওয়ার্ড থেকে ইউনিয়ন এবং ইউনিয়ন থেকে উপজেলার সাথে যোগাযোগের যেসব রাস্তা ছিল সব কটিই পাকাকরণ করা হয়েছে।

রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এক কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে চারঘাট উপজেলার শিবপুর লালমনতলা শরিফের বাড়ী থেকে বাবুলের বাড়ী, হেমন্তেরর মোড় থেকে বামনদিঘী, ঝিকড়া চারাবটতলা থেকে বামনদিঘী ও হাবীবপুর জাহাঙ্গীরের বাড়ীর পর্যন্ত রাস্তাগুলো করা হচ্ছে। প্রতিমন্ত্রী এসব রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের