,

নভেম্বরেই আসছে অনন্ত-বর্ষার ঘরে দ্বিতীয় সন্তান

news-image

বিনোদন প্রতিবেদক : ফের বাবা-মা হতে যাচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা। চিত্রনায়িকা বর্ষা নিজেই সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানিয়েছেন। বর্ষা ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আই ডিড ইট অ্যাগেইন। অনেক গর্বিত মনে হচ্ছে, আমি আবার মা হতে চলেছি। আল্লাহর দোয়ায় আর আপনাদের ভালোবাসায় সব ঠিক থাকলে আসছে নভেম্বরে আমাদের দ্বিতীয় সন্তানের মুখ দেখব। সবাই আমার জন্য দোয়া করবেন।

ফলে অনন্ত-বর্ষা অভিনীত ছবির শুটিং পিছিয়ে গেল। এমনতা জানালেন বর্ষা নিজেই। ফেসবুকে বর্ষা লিখেছেন, এই সন্তানের জন্য আবারো পিছিয়ে গেছে ‘দ্য স্পাই’ ছবির শুটিং। ইনশাআল্লাহ আগামীতে আবার শুরু করব। ‘

অনন্ত গণমাধ্যমকে জানিয়েছিলেন, এ বছর তার নতুন ছবি ‘দ্য স্পাই’র কাজ শুরু করবেন।

কিন্তু সেটা আর হচ্ছে না এই খবর অনুযায়ী। অনন্ত অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো-‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’।

এদিকে অনন্ত জলিল সম্প্রতি তিনি তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হয়েছেন। কিছুদিন আগে রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে তিনদিন অবস্থান করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা