,

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর আমরণ অনশন

news-image

নিজস্ব প্রতিবেদক : আইন বিভাগের এক শিক্ষককে চাকরিচ্যুতির নোটিশের জেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটের পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছয় শিক্ষার্থী আমরণ অনশনে যান।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন ব্র্যাক বিজনেস স্কুলের ইয়াসিনুর রহমান, আইন বিভাগের কামরুন নাহার, ইরফানুল রহমান, সাদিয়া আফরিন, শেখ নোমান এবং ম্যাথমেটিকস ও ন্যাচারাল সায়েন্স বিভাগের আকাশ আহমেদ।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার থেকেই দুদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে যেসব পরীক্ষা চলমান রয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আজ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস বন্ধ রয়েছে। এর মাঝেই ছয় শিক্ষার্থী অনশন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজও বিক্ষোভ করছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, চুক্তিতে থাকা শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে গত ৩০ জুলাই মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানালে রেজিস্ট্রার বিভাগের একাধিক কর্মকর্তা তাঁর আইডি কার্ড নিয়ে নেন, তাঁকে লাঞ্ছিত করেন। এরপর থেকেই মহাখালীতে বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে