,

এ রায়ের পর সরকার ক্ষমতায় থাকতে পারে না : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সরকার আর ক্ষমতায় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদে দেখেছি, ষোড়শ সংশোধনীর রায়ে যা লেখা হয়েছে এরপর কোনো সভ্য দেশের সরকার ক্ষমতায় থাকতে পারে না। সরকারের পদত্যাগ করা উচিত। আমরা সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।

বুধবার রাতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অনৈতিক এবং অবৈধ সরকারের বিরুদ্ধে কেউ উদ্যোগ গ্রহণ করলে বিএনপি তাতে সমর্থন জানাবে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে দলের সম্পাদক ও সহ-সম্পাদক নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, রায়ের পর্যবেক্ষণে এটাও বলা হয়েছে যে নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কথায় পরিস্কার হয়ে গেছে যে সরকার ব্যর্থ। তারা গায়ের জোরে ক্ষমতায় আছে। দেশের মানুষ গণতন্ত্রকামী। এখানে মানুষের আশা আকাঙ্খাকে ধ্বংস করে দিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও টিকে থাকতে পারবে না। জনগণের রায়ে তারা অবশ্যই পরাজিত হবে।

সম্প্রতি বগুড়ায় ধর্ষণের পর মেয়ে ও মাকে নির্যাতনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে একই চিত্র। কোথাও কারো নিরাপত্তা নেই। এ ঘটনায় পরিস্কার হয়ে গেছে, আওয়ামী লীগের লোকেরাই এই সকল দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা