,

স্বামীর টাকায় বসে বসে খাচ্ছ, মালাইকাকে নিয়ে ট্রলিং

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনেত্রী, প্রযোজক ও উপস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মালাইকা আরোরা। গত বছর চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। এ নিয়ে এখনো কথা শুনতে হচ্ছে তাকে। এ বিচ্ছেদে মালাইকারই নাকি সব দোষ। তিনি নাকি উদ্দেশ্যমূলকভাবে ধনী স্বামী বিয়ে করেছেন। যাতে তার সঙ্গে বিচ্ছেদ করে ভরণপোষণ বাবদ মোটা অঙ্কের অর্থ ভাগিয়ে নেয়া যায়।

গতকাল বুধবার ইন্সটাগ্রামে বেশ জাঁকজমক পোশাক পরিহিত একটি ছবি পোস্ট করেন মালাইকা। সেখানেই এক ব্যক্তি মন্তব্য করেন, নারীরা এখন এসবই করে। ধনী পুরুষকে বিয়ে করে এরপর মোটা অঙ্কের ভরণপোষণ পাওয়ার লোভে ডিভোর্স দেয়। সেই অর্থ খরচ করে ছোট কাপড় পরা, বিউটি পার্লার ও জিমে যাওয়া এবং ছুটি কাটানোই তাদের মূল কাজ হয়ে দাঁড়ায়। তোমাদের মতো নারীদের আসলেই কী কোনো কাজ আছে নাকি স্বামীর টাকায় বসে বসে খাওয়াই তোমাদের একমাত্র কাজ?

মালাইকা এর উত্তরে লিখেছেন, ‘কিছু না জেনে আমার সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করতে যাবেন না। আরেকজনের জীবন নিয়ে এরকম ঘাটাঘাটি না করে নিজের জীবন নিয়ে কিছু করার চেষ্টা করুন। তবে আপনি যে কিছু করতে পারবেন না তার প্রমাণ তো দিয়েই দিয়েছেন। ‘ সূত্র : হিন্দুস্থান টাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা