,

উড়ন্ত কোহলিকে মাটিতে নামালেন মোহাম্মদ ইউসুফ

news-image

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি! বতর্মান ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় নাম। দলে তার অবস্থান এতোটাই বড় যে, কে কোচ হবে, আর কে হবে না সেই সিদ্ধান্তটাও তার ওপর নির্ভর করে। আবার ব্যাট হাতেও ভুরি ভুরি রান করে যাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সব মিলিয়ে বলতে পারেন সাফল্যে উড়ছেন বিরাট কোহলি। কিন্তু ভারতীয় এই ব্যাটিং জিনিয়াসকে পাত্তাই দিলেন না পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।

বিরাট কোহলিকে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তী ব্যাটসম্যানদের সঙ্গে একই সারিতে রাখতে নারাজ মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অতীতে যে মানের ক্রিকেট খেলা হত, সেটা এখন আর নেই। বিরাট কোহলি খুব ভাল ব্যাটসম্যান। ওর খেলা দেখতে ভাল লাগে। কিন্তু আমার মনে হয় না, সে টেন্ডুলকর, দ্রাবিড় বা লক্ষ্মণের সঙ্গে একই সারিতে বসার যোগ্য। ’

১৯৯৮ থেকে ২০১০ পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন ইউসুফ। সেই সময় শচীন, দ্রাবিড় ও লক্ষ্মণ দাপটের সঙ্গে খেলেছেন। তাঁদের বিপক্ষে খেলেছেন ইউসুফ। তাঁর মতে, তখন আন্তর্জাতিক ক্রিকেটে যে মানের বোলাররা ছিলেন, বর্তমান সময়ের বোলাররা সেই মানের নন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন, ভারতের অনিল কুম্বলে ও জাভাগল শ্রীনাথের মতো বোলাররা ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপও দুর্দান্ত ছিল। এশিয়ার আরেক পরশক্তি শ্রীলঙ্কা মুরালিধরনের উপর অনেকাংশে নির্ভরশীল ছিল। এখন আর সেই বোলাররা নেই। তাছাড়া এখন সব দেশেই পিচ কম-বেশি একই ধরনের। নিয়মও ব্যাটসম্যানদের সহায়ক। ফলে খেলা বদলে গেছে।

শচীন, দ্রাবিড়দের চেয়ে বিরাটকে পিছিয়ে রাখার কারণ হিসেবে ইউসুফ বলেছেন, দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে একই ধরনের পিচে খেলে ভুরি ভুরি রান করছেন ভারতের বর্তমান অধিনায়ক। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, সাকলিন মুস্তাকের মতো বোলারের বিরুদ্ধে রান করা সহজ ছিল না। শচীন, দ্রাবিড়রা সব সময় নিজেদের খেলার মান উন্নত করার চেষ্টা করতেন। এখন সময় বদলে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে