,

ঢাবির ভিসি মনোনয়নে গঠিত প্যানেল স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সিনেট অধিবেশনে মনোনীত ৩ সদস্যর ভিসি প্যানেলের কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে গত ২৯ জুলাইয়ের সিনেট অধিবেশন নিয়ে  জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থগিত হওয়া তিন সদস্যর ভিসি প্যানেলের সদস্যরা হলেন-বর্তমান ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক কামাল উদ্দিন ও অধ্যাপক আব্দুল আজিজ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এই রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক দায়িত্ব পালন করে যাবেন বলে আদেশে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসুরু ও  এ  এফ এম মেজবাহ উদ্দিন।

এর আগে গত ২৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল মনোয়নের জন্য ২৯ জুলাই ডাকা সিনেটের বিশেষ অধিনবেশনের ওপর স্থগিতাদেশ  দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।পরে সিনেট অধিবেশনে তিন সদস্যর প্যানেল গঠিত হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল মনোয়নের জন্য ২৯ জুলাই ডাকা সিনেটের বিশেষ অধিনবেশনের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ১৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম, ফারুকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালত রুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩ সালে ২০ (১) ধারা অনুযায়ী সিনেট গঠন না করে ২৯ জুলাই ডাকা সভা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩ সালে ২০ (১) ধারা অনুযায়ী সিনেট গঠনে হাইকোর্ট নির্দেশ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আবু আহসান মোহাম্মদ সামসুল আরেফিন, প্রো-ভিসি (একাডেমিক), প্রো-ভিসি (অ্যাডমিনিস্ট্রেশন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাংলাদেশের পক্ষে শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। এর আগে গত ১৬ জুলাই ঢাবির রেজিস্ট্রার একটি চিঠি দেন সিনেট সভার জন্য।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম বলেন, আবেদনকারীদের দাবি রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটের অনেক প্রতিনিধির পদ খালি। তাই এ নির্বাচন না দিয়ে সিনেট সভা ডেকে উপাচার্য প্যানেল মনোনয়ন করা ঠিক নয়। এ কারণে ১৬ জুলাইয়ের এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ১৫ জন হাইকোর্ট রিট করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে